প্রশ্ন:
আসসালামু আলাইকুম! হযরত আমার প্রশ্ন হলো, শুধু পানি দিয়ে নাপাক কাপড় একবার ধোয়ার দ্বারা কি পাক হয় ? দলিলসহ জানালে উপকৃত হবো।
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
শরীয়তের দৃষ্টিতে নাপাক কাপড় পাক করার মূল শর্ত হলো নাপাকি সম্পূর্ণরূপে দূর হয়ে যাওয়া। সুতরাং কাপড় থেকে যদি নাপাকির রং, গন্ধ ও স্বাদের কোনো চিহ্ন না থাকে, তাহলে একবার ধৌত করলেই কাপড় পাক হয়ে যাবে; তিনবার ধৌত করা আবশ্যক নয়। তবে নাপাকি দূর হওয়া নিশ্চিত করার জন্য তিনবার ধৌত করা উত্তম।
দৃশ্যমান নাপাকি যেমন মল, রক্ত ইত্যাদির ক্ষেত্রে চিহ্ন দূর হওয়ার সঙ্গে সঙ্গেই কাপড় পাক গণ্য হবে; তা একবারে ধৌত হোক বা একাধিকবারে। আর অদৃশ্যমান নাপাকি যেমন মূত্র ইত্যাদি হলে সতর্কতা স্বরূপ কাপড়কে তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেকবার ভালোভাবে নিংড়াতে হবে।
মোটকথা, কাপড় পাক হওয়ার মূল নিয়ম হলো যতবার ধৌতের মাধ্যমে নাপাকি সম্পূর্ণ দূর হবে, ততবারেই কাপড় পাক হয়ে যাবে।
وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً طَہُوۡرًا ۙ
১.অর্থ: এবং আমি আকাশ থেকে বর্ষণ করি পবিত্র পানি। (সূরা ফুরকান: আয়াত নং ৪৮)
وَثِیَابَکَ فَطَہِّرۡ ۪ۙ
২.অর্থ: এবং নিজ কাপড় পবিত্র রাখ (সূরা মুদ্দাসসির: আয়াত নং ৪)
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّه صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ، كَيْفَ تَصْنَعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضَةِ، فَلْتَقْرُصْهُ ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ
অর্থ: আসমা বিনতে আবু বকর সিদ্দীক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক মহিলা রসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ হে আল্লাহর রাসূল! আমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লাগলে কি করবে? রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লাগলে সে তা আঙ্গুল দিয়ে খুঁটে ফেলবে, তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে নামায আদায় করবে। (সহীহ বুখারী, হাদীস নং ৩০৭
সহীহ মুসলিম হাদীস নং ২৯১ হাদীসের মান: সহীহ)
وكذا يطهر محل نجاسة مرئية بقلعها اي بزوال عينها واثرها ولو بمره او بما فوق ثلاث في الاصح…….” (و) يطهر محل (غيرها) أي: غير مرئية (بغلبة ظن غاسل) لو مكلفاً وإلا فمستعمل (طهارة محلها) بلا عدد، به يفتى. (وقدر) ذلك لموسوس (بغسل وعصر ثلاثاً) أو سبعاً (فيما ينعصر) مبالغاً بحيث لايقطر … وهذا كله إذا غسل في إجانة، أما لو غسل في غدير أو صب عليه ماء كثير، أو جرى عليه الماء طهر مطلقاً بلا شرط عصر وتجفيف وتكرار غمس، هو المختار.
৫.অর্থ: দৃশ্যমান নাপাকির চিহ্ন দূরীভূত হওয়ার দ্বারা পাক হয়ে যাবে যদিও একবার ধৌত করতে হয় ।অথবা তিনবারের উপরেও ধৌত করতে হয়।.. আর অদৃশ্য নাপাকের ক্ষেত্রে প্রবল ধারণা অনুযায়ী আমল করা হবে, আর তার পরিমাণ হচ্ছে তিনবার নিংড়ানো এমনভাবে যে ফোটা পড়া বন্ধ হয়ে যায়।…(ফতোয়ায়ে শামী: ৫৮৮-৫৯৩/১ আশরাফিয়া)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-মুহা: আতাউল্লাহ
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply