স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি ?

প্রশ্ন:

স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী তার ব্যক্তিগত সম্পদ দান করতে পারবে কি না ? ইসলামের দৃষ্টিতে এর হুকুম কী ?

উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ দান বা খরচ করা জায়েয নয়, কারণ তা স্ত্রীর নিকট আমানত স্বরূপ। টুকিটাকি বা সামান্য খরচে যদি স্বামীর মৌন সম্মতি থাকে এবং অসন্তোষের সম্ভাবনা না থাকে, তবে তা করা যাবে এবং উভয়েই সওয়াব পাবেন। তবে বড় অঙ্কে দান করতে হলে স্বামীর স্পষ্ট অনুমতি নেওয়া আবশ্যক। আর স্ত্রীর নিজস্ব সম্পদ হলে তিনি ইচ্ছেমতো দান-সদকাহ করতে পারবেন।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ لَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ خَطِيبًا فَقَالَ فِي خُطْبَتِهِ لَا يَجُوزُ لِامْرَأَةٍ عَطِيَّةٌ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا

১.অর্থ: আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের পর খুতবা দিতে দাঁড়িয়ে বললেনঃ স্ত্রীর জন্য স্বামীর বিনা অনুমতিতে দান করা বৈধ নয়। (সুনানে নাসাঈ: হাদীস নং ৩৭৫৮ হাদীসের মান: হাসান)

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ عَامَ حُجَّةِ الْوَدَاعِ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَلَا الطَّعَامَ؟ قَالَ: «ذَلِكَ أفضل أَمْوَالنَا» .

২.অর্থ: হযরত আবু উমামা বাহেলী (রা.) বলেন, আমি রসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বিদায় হজ্জের বছর তাঁর ভাষণে বলেছেনঃ স্ত্রী যেন তার স্বামীর ঘর হতে স্বামীর অনুমতি ব্যতীত কিছুই দান না করে। এ সময় তাঁকে জিজ্ঞাসা করা হল, ইয়া রসূলাল্লাহ্! খাদ্যও নয় ? তিনি বললেন, খাদ্য তো হল আমাদের উত্তম সম্পদ। (সুনানে তিরমিযী: হাদীস নং ২১২০ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ১৯৫১ হাদীসের মান: হাসান)

ألا لا تنفق ” امرأة شيئا ‌من ‌بيت ‌زوجها إلا بإذن زوجها ” أي صريحا أو دلالة (قيل: يا رسول الله ولا الطعام؟ قال: ” ذلك “) أي الطعام ” أفضل أموالنا ” أي أنفسنا(کتاب الزکوۃ،باب صدقۃ المراۃ من مال الزوج،ج،4،ص ،1358، ط، دار الفکربیروت)

৩.অর্থ: স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে খরচ করতে পারবে না । আল্লাহর রাসূল কে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ) খাবার ও কি দান করতে পারবে না? আল্লাহ রাসূল (ﷺ) বললেন খাবার হচ্ছে আমাদের সর্বোত্তম মাল (সুতরাং অনুমতি ছাড়া খাবারও দান করতে পারবে না) (মিরকাতুল মাফাতিহ: ৪/১৩৫৮ দারুল ফিকির বাইরুত)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-আবু সাঈদ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *