সাপ মারার আগে তিনবার সাবধান করতে হয় কি ?

প্রশ্ন:

আসসালামু আলাইকুম! কথা প্রসঙ্গে আমার বড় ভাই বললেন হাদীসে আছে সাপ মারার আগে তিনবার সাবধান করতে হয়, এই কথা কি সত্যিই হাদীসে আছে জানালে খুশি হবো।

উত্তর:

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

সাপ বিষধর ও ক্ষতিকর প্রাণী এ জন্য হাদীসে স্পষ্টভাবে সাপ মারার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মারার আগে তিনবার সাবধান করতে হবে। কিন্তু এই সাবধানতা সব স্থানের সাপের ক্ষেত্রে নয়। বরং বিশুদ্ধ মত হলো এটা মদীনা শহরের ঘর-বাড়িতে বসবাসকারী সাপের ক্ষেত্রে। কেননা রাসূল (ﷺ) এর যুগে মদীনার একদল জ্বীন ইসলাম গ্ৰহণ করেছিল। তাই অজ্ঞাতসারে কোনো মুসলিম জ্বীনকে যাতে মারা না হয়, এইজন্য তিনবার সাবধান করতে বলেছিলেন। অবশ্য সতর্কতা স্বরূপ পৃথিবীর যে কোনো শহরের ঘর-বাড়িতে অবস্থান করা সাপকে মারার আগেও তিনবার সাবধান করা উত্তম। আর যে সকল সাপ ঘর- বাড়িতে থাকে না, সেগুলোকে সাবধান করা ছাড়াই মারা যাবে। এতে কোনো সমস্যা নেই।

عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ ” اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ

১.অর্থ: ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)- কে মিম্বারের উপর ভাষণ দান কালে বলতে শুনেছেন, সাপ মেরে ফেল। বিশেষ করে মেরে ফেল ঐ সাপ, যার মাথার উপর দু’টো রেখা আছে এবং লেজ কাটা সাপ। কেননা, এ দু’প্রকারের সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়। (সহীহ বুখারী হাদীস নং ৩২৯৭, সহীহ মুসলিম হাদীস নং ২২৩৩, হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِنَّ بِالْمَدِينَةِ نَفَرًا مِنَ الْجِنِّ قَدْ أَسْلَمُوا فَمَنْ رَأَى شَيْئًا مِنْ هَذِهِ الْعَوَامِرِ فَلْيُؤْذِنْهُ ثَلاَثًا فَإِنْ بَدَا لَهُ بَعْدُ فَلْيَقْتُلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ ”

২.অর্থ: আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদীনায় জ্বীনদের একটি দল রয়েছে, যারা ইসলাম কবুল করেছে। তাই যে ব্যক্তি এ সব বাড়ি-ঘরে বসবাসকারী (সাপ ইত্যাদির রূপধারী)-দের কোন কিছু দেখতে পায়, সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয়। এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায়, তবে সে যেন তাকে মেরে ফেলে, কেননা সে একটা (অবাধ্য) শয়তান। (সহীহ মুসলিম, হাদীস নং ২২৩৬ হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِنَّ لِبُيُوتِكُمْ عُمَّارًا فَحَرِّجُوا عَلَيْهِنَّ ثَلاَثًا فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ مِنْهُنَّ شَيْءٌ فَاقْتُلُوهُ

৩. অর্থ: আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের ঘরে বসবাসকারী অন্য প্রাণীও থাকে। তিনবার এদেরকে ধমক দেবে। এরপরও যদি এদের থেকে (অনিষ্টকারী) কিছু প্রকাশ পায় তবে তা হত্যা করবে। (সুনানে তিরমিযী, হাদীস নং ১৪৮৪ হাদীসের মান: সহীহ)

ﻗﺎﻟﻮا ﻓﺄﺧﺬ ﺑﻬﺬﻩ اﻷﺣﺎﺩﻳﺚ ﻓﻲ اﺳﺘﺤﺒﺎﺏ ﻗﺘﻞ اﻟﺤﻴﺎﺕ ﻣﻄﻠﻘﺎ ﻭﺧﺼﺖ اﻟﻤﺪﻳﻨﺔ ﺑﺎﻹﻧﺬاﺭ ﻟﻠﺤﺪﻳﺚ اﻟﻮاﺭﺩ ﻓﻴﻬﺎ ﻭﺳﺒﺒﻪ ﺻﺮﺡ ﺑﻪ ﻓﻲ اﻟﺤﺪﻳﺚ ﺃﻧﻪ ﺃﺳﻠﻢ ﻃﺎﺋﻔﺔ ﻣﻦ اﻟﺠﻦ ﺑﻬﺎ ﻭﺫﻫﺒﺖ ﻃﺎﺋﻔﺔ ﻣﻦ اﻟﻌﻠﻤﺎء ﺇﻟﻰ ﻋﻤﻮﻡ اﻟﻨﻬﻲ ﻓﻲ ﺣﻴﺎﺕ اﻟﺒﻴﻮﺕ ﺑﻜﻞ ﺑﻠﺪ ﺣﺘﻰ ﺗﻨﺬﺭ ﻭﺃﻣﺎ ﻣﺎ ﻟﻴﺲ ﻓﻲ اﻟﺒﻴﻮﺕ ﻓﻴﻘﺘﻞ ﻣﻦ ﻏﻴﺮ ﺇﻧﺬاﺭ

৪. অধিকাংশ উলামায়ে কেরাম এ ধরনের সব হাদীস দ্বারা স্বাভাবিকভাবে সাপ হত্যা করা মুস্তাহাব হওয়ার কথা বলেন। মদীন মুনাওয়ারার সাপ মারার আগে সতর্ক করতে হবে। কেননা মদীনার এক দল জ্বীন ইসলাম গ্ৰহণ করেছিল। আর কতিপয় আলেম যে কোনো শহরের সাপকে মারার আগে সাবধান করতে বলেন। তবে যে সকল সাপ ঘর-বাড়িতে থাকে না, সেগুলোকে সাবধান করা ছাড়াই মারা যাবে। (শারহুন নবভী আলা মুসলিম খ. ১৪ পৃ. ২৩০)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ

উত্তর প্রদানে-মোঃ রিয়াজুল ইসলাম।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *