প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে জানতে চাই, মৃত্যুর ফেরেশতা কি একজন নাকি অনেক ? যদি একজন হোন তাহলে কিভাবে একই সময়ে গোটা বিশ্বের হাজার হাজার মানুষের জান কবয করেন ?
উত্তর:
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
মূলত মৃত্যুদান আল্লাহর কুদরতেই হয়। কিন্তু বাহ্যিক সৃষ্টিজগতে এই কাজটি অর্পিত হলো মৃত্যুর ফেরেশতা তথা আজরাইল (আ.) এর উপর। তিনিই এ কাজের প্রধান দায়িত্বশীল। তবে তার রয়েছে এ কাজের জন্য অসংখ্য সহযোগী ফেরেশতা। তারাও মানুষের রুহ কবজ করে থাকেন।
قُلۡ یَتَوَفّٰىکُمۡ مَّلَکُ الۡمَوۡتِ الَّذِیۡ وُکِّلَ بِکُمۡ
১.অর্থ: বলুন, তোমাদের জন্যে নিযুক্ত মৃত্যুর ফিরিশতা তোমাদের প্রাণ হরণ করবে। ( সূরা সাজদাহ: আয়াত নং ১১)
حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَکُمُ الۡمَوۡتُ تَوَفَّتۡہُ رُسُلُنَا وَہُمۡ لَا یُفَرِّطُوۡنَ
২.অর্থ: অবশেষে যখন তোমাদের কারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিত ফেরেশতারা তার মৃত্যু ঘটায় আর তারা কোনো ত্রুটি করে না। (সূরা আনআম: আয়াত নং ৬১)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : “ الْمَيِّتُ تَحْضُرُهُ الْمَلاَئِكَةُ فَإِذَا كَانَ الرَّجُلُ صَالِحًا قَالُوا : اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ اخْرُجِي حَمِيدَةً وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ.
৩.অর্থ: আবু হুরায়রা (রা.) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ মৃত ব্যক্তির নিকটে (মৃত্যুর নিকটবর্তী সময়ে) ফিরিশতারা আগমন করে। যদি সে ব্যক্তি নেককার হয়, তা হলে তাঁরা বলেঃ হে পবিত্র আত্মা! বের হয়ে এসো। তুমি তো পবিত্র দেহে অবস্থান করছিলে। তুমি সম্মানিত অবস্থায় বেরিয়ে এসো, আর তুমি আল্লাহর রহমত ও সুগন্ধির দ্বারা পরিতূষ্ট হও এবং তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন, (বরং অত্যন্ত দয়াবান ও অনুকম্পাশীল)। (সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৪২৬২ মিশকাতুল মাসাবীহ: হাদীস নং ১৬২৭ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-মুহাম্মদ মেরাজুল ইসলাম।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply