খাওয়ার পর প্লেট ধুয়ে পানি পান করা কি সুন্নত ?

প্রশ্ন:

আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে জানতে চাই, কেউ কেউ মনে করেন যে, খাওয়ার পর প্লেট ধুয়ে পানি পান করা সুন্নত। এই ধারণা কি সঠিক ? দলিলসহ জানালে খুশি হবো।

উত্তর:

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

খাবার খাওয়ার পর প্লেটে হাত ধুয়ে সেই পানি পান করা সুন্নত এই ধারণা সঠিক নয়। কারণ রাসূল (ﷺ) অথবা সাহাবায়ে কেরাম কারও থেকেই এটি প্রমাণিত নয়। বরং সুন্নত হলো খাওয়ার পর হাতের আঙ্গুল চেটে খাওয়া এবং প্লেট ভালোভাবে মুছে খাওয়া। কিন্তু কেউ যদি সুন্নত মনে না করে খাবারের পর প্লেট ধুয়ে সেই পানি পান করে। তাহলে এতে কোনো অসুবিধা নেই। খাওয়ার শেষে আঙ্গুল চেঁটে খাওয়া চিকিৎসা বিজ্ঞানের মতেও উত্তম। কারণ আঙ্গুলের মাথা হতে এক প্রকার পদার্থ নির্গত হয় যা খাদ্য হজমে সাহায্য করে। আর এ কারণেই তরকারিতে আঙ্গুল ডোবালে তরকারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحْفَةِ وَقَالَ ” إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ ” .

১.অর্থ: জাবের (রা.) থেকে বর্ণিত যে নবী (ﷺ) আঙ্গুল ও প্লেট চেটে খেতে আদেশ করেছেন। আর তিনি বলেছেনঃ তোমরা জানো না (খাদ্যের) কোন অংশে বরকত রয়েছে। (সহীহ মুসলিম, হাদীস নং ২০৩৩ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৪১৬৫ হাদীসের মান: সহীহ)

ﺇﻧﻜﻢ ﻻ ﺗﺪﺭﻭﻥ ﻓﻲ اﻳﻪ اﻟﺒﺮﻛﺔ ﻗﺎﻝ اﻟﻨﻮﻭﻱ ﻣﻌﻨﺎﻩ ﺃﻥ اﻟﻄﻌﺎﻡ اﻟﺬﻱ ﻳﺤﻀﺮ اﻹﻧﺴﺎﻥ ﻓﻴﻪ ﺑﺮﻛﺔ ﻭﻻ ﻳﺪﺭﻱ ﻫﻞ ﻫﻲ ﻓﻴﻤﺎ ﺃﻛﻞ ﺃﻭ ﻣﺎ ﺑﻘﻲ ﻋﻠﻰ اﻷﺻﺎﺑﻊ ﺃﻭ ﻓﻲ ﺃﺳﻔﻞ اﻟﺼﺤﻔﺔ ﺃﻭ ﻓﻲ اﻟﻠﻘﻤﺔ اﻟﺴﺎﻗﻄﺔ ﻓﻴﻨﺒﻐﻲ ﺃﻥ ﻳﺤﺎﻓﻆ ﻋﻠﻰ ﻫﺬا ﻛﻠﻪ ﻟﺘﺤﺼﻞ اﻟﺒﺮﻛﺔ

২. “তোমরা জানো না যে , তোমাদের খাবারের কোন অংশে বরকত রয়েছে” আল্লামা নববী (রহ.) বলেন, মানুষের সামনে যে খাবার উপস্থিত হয়, তাতে অবশ্যই বরকত থাকে। কিন্তু মানুষ জানে না, সেই বরকত সে যা খেয়েছে বা আঙ্গুলে রয়েছে তাতে নাকি যা প্লেটের নিচে রয়েছে এবং যে খাবারটি পড়ে গিয়েছে তাতে? অতএব, বরকত অর্জনের জন্য সব খাবারই ভালোভাবে খাওয়া উচিত। (শরহুস সুয়ূতী আলা মুসলিম হাদীস নং ২০৩৩)

حاشية ابن عابدين: كتاب الحظر والاباحة، ٩/٥٦٢
ومن السنة … لعق القصعة وكذا الاصابع قبل مسحها بالمنديل.

৩. খাবারের সুন্নত হলো, প্লেট এবং আঙ্গুল-সমূহ রুমাল দিয়ে মুছার আগে চেটে খাওয়া। (হাশিয়ায়ে ইবনে আবেদীন: খন্ড ৯ পৃষ্ঠা ৫৬২)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে- মাহফুজুর রহমান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *