এক ব্যক্তি অপর ব্যক্তিকে রক্তদান করতে পারবে কি ?

প্রশ্ন:

আসসালামু আলাইকুম! শায়েখ আমার জানার বিষয় হলো, একজ মানুষ ইচ্ছা করলেই কি অপর একজন মানুষকে রক্তদান করতে পারবেন ?

উত্তর:

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

আল্লাহ তাআলা মানুষকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করেছেন। মানুষের দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গও শরীয়তের দৃষ্টিতে সম্মানিত। তাই শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা কিংবা অকারণে দান করা জায়েয নেই। যেহেতু রক্তও মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ, সুতরাং রক্ত বিক্রি করা বা বিনা প্রয়োজনে দান করা বৈধ নয়। তবে যদি প্রকৃত প্রয়োজন দেখা দেয় যেমন, কারো রোগ বৃদ্ধি পাওয়া কিংবা মৃত্যুর আশঙ্কা দেখা দিলে সে ক্ষেত্রে রক্তদান করা জায়েয এবং প্রয়োজনীয়। এমন অবস্থায় কোনো হাসপাতাল বা ফার্মেসি থেকে রক্ত ক্রয় করাও শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে।

وَلَقَدۡ کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ وَحَمَلۡنٰہُمۡ فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ وَرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلۡنٰہُمۡ عَلٰی کَثِیۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِیۡلًا

১.অর্থ: বাস্তবিকপক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে উত্তম রিযক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। (সূরা বনী-ইসরাঈল: আয়াত নং ৭০)

ْوَاَحۡسِنُوۡا ۚۛ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡن

২. অর্থ: তোমরা মানুষের প্রতি অনুগ্রহ কর। নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। (সূরা বাকারা: আয়াত নং ১৯৫)

عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا

৩. অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা, জীবিত অবস্থায় তার হাড় ভাঙারই মতো। ( সুনানে আবু দাউদ, হাদীস নং ৩২০৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৬১৬ হাদীসের মান: সহীহ)

ব্যাখ্যা: মূলত এই হাদীস থেকে বোঝা যায় যে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ জীবিত অবস্থায় যেমন সম্মানিত, মৃত্যুর পরও ঠিক তেমনি সম্মানের অধিকার রাখে। সুতরাং কেউ যদি অসিয়ত করে যে, মৃত্যুর পর আমার শরীর বা কোনো অংশ হসপিটালে গবেষণার উদ্দেশ্যে দান করে দিবে। তাহলে এটি পূর্ণ করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয়।

والانتفاع به لغير ضرورة حرام على الصحيح

৪.অর্থ: মানুষের কোন অংশের মাধ্যমে উপকৃত হওয়া প্রয়োজন ছাড়া হারাম। (ফতোয়ায়ে শামী: ৪/৩৮৯ আশরাফিয়া)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-লিয়াকত আলী শেখ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *